বেতন-ভাতা বাড়ানোসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন যশোর গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। গতকাল প্রেস ক্লাব যশোরের সামনে দুই শতাধিক কর্মচারী মানববন্ধন করেন। বক্তারা বলেন, যশোরে গ্রামীণ ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী রয়েছেন। বেতন কাঠামো এখনো ব্রিটিশ আমলের। পোস্ট মাস্টারের বেতন ৪ হাজার ৪৬০ টাকা, পিয়নের বেতন ৪ হাজার ৩৫৪, রানারের বেতন ৪ হাজার ১৭৭ ও আয়ার বেতন ৪ হাজার ৬০ টাকা। এ বেতনে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাচ্ছে না।