নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার পাওয়ায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।