কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আওয়াজ নামে একটি সামাজিক সংগঠন। গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপদেষ্টা নূর-উন-নাহার আনছারী। সংগঠনের সদস্য সচিব বশির আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক আশরাফুল আলম চিশতী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।










