টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস-সংলগ্ন পুষ্টকামুরী মাঝিপাড়া কাঠবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ১২ জনকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছুরি, শাবল, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী পূর্বপাড়ারর (সওদাগর পাড়া) মো. সাহেব আলীর ছেলে মো. ভজন (২৬), মৃত
লুত্ফর রহমানের ছেলে মো. জুয়েল (২৬), মৃত
জোয়াহের মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫), মঞ্জু
সওদাগরের ছেলে মো. সোহেল (২৪), মো.
জাহাঙ্গীরের ছেলে মো. টিপু সওদাগর (২৮), মীর
দেওহাটা গ্রামের শওকত মিয়ার ছেলে মো. নাজমুল হোসেন (২৫), তরফপুর
ধোপাপাড়া গ্রামের আব্দুস সবুর মিয়ার ছেলে রাজিব আহম্মেদ (২৫), গোড়াইল
গ্রামের আলমগীরের ছেলে লিটন (৩২) এবং ডৌহাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুবেল (২৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ওই কাঠবাগানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
একই দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আরো ১২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আম চাঁদ বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।










