ঝালকাঠি শহরের থানার খালসহ বিভিন্ন খাল ডিপ ড্রেনের নামে সংকুচিত করার প্রতিবাদ ও বহমান খাল খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে সচেতন পৌরবাসীর পক্ষ থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আক্কাস সিকদার, পৌরসভার বাসিন্দা হাসান মাহাম্মুদ, কাজী মারুফ ইরান। বক্তারা বলেন, ‘ঝালকাঠি শহরের বেশির ভাগ খাল দখলদারের কবলে পড়ে মরে গেছে। পৌরসভা থেকে খাল খননের কোনো উদ্যোগ নিচ্ছে না।’
ঝালকাঠিতে খাল খননের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি শহরের থানার খালসহ বিভিন্ন খাল ডিপ ড্রেনের নামে সংকুচিত করার প্রতিবাদ ও বহমান খাল খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
ঝালকাঠি শহরের থানার খালসহ বিভিন্ন খাল ডিপ ড্রেনের নামে সংকুচিত করার প্রতিবাদ ও বহমান খাল খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে।










