নানা আয়োজনে সিরাজগঞ্জে শেষ হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারাম উৎসব। গতকাল রায়গঞ্জ উপজেলার নিমগাছির পশ্চিম আটঘরিয়া গ্রামে এ উৎসব উদযাপন করে বুনা, ওঁরাও, মাহাতো, সাঁওতাল, বড়াইক, সিং, মাহালী, পাহান জাতিগোষ্ঠীর মানুষ। কারাম মূলত ভাদ্র মাসের একাদশী তিথিতে পালিত ফসল কাটার উৎসব; যা শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে উদযাপন করা হয়। উৎসবে প্রকৃতির উর্বরতা, শস্যের সমৃদ্ধি এবং গোষ্ঠী ও সম্প্রদায়গত সুখ-শান্তি কামনায় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থনা করে তারা। সোমবার এ উৎসব শুরু হয়।