ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদ হাসান সুমন (৩১) বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ২০১৭ সালে দায়ের করা অস্ত্র মামলায় সম্প্রতি সুমনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন।