মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারীপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুদকের গণশুনানি। এ সময় সরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ নেয়াসহ নানা অভিযোগের বিবরণ দেন সেবাগ্রহীতারা। সেখানে ৩৮টি দপ্তরের বিরুদ্ধে ১০৭টি অভিযোগ পাওয়া যায়। তার মধ্যে ৩৬টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থীরা সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৩৬টি অভিযোগের মধ্যে ৩টি দুদক অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়। এছাড়া ১০টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়।
মাদারীপুরে দুদকের গণশুনানি
সরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতির ১০৭টি অভিযোগ
মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারীপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুদকের গণশুনানি।
মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারীপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুদকের গণশুনানি।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোরশেদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান প্রমুখ।










