পাবনায় শিল্প গ্রুপ স্কয়ারের পক্ষ থেকে উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলার সাদুল্লাপুর মৎস্য অভয়াশ্রমে বুধবার পাঁচ প্রজাতির ২ লাখ ৬০ হাজর পোনা অবমুক্ত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত করেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম।