ঈদ উপলক্ষে কুড়িগ্রামে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৯৫ টাকায়। বাজারদর থেকে ১২৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে। ৩০ টাকা দিয়েও কেনা যাচ্ছে মাংস। সর্বোচ্চ এক কেজি থেকে সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত বিক্রি হচ্ছে। উলিপুরের পাঁচপীর বাজারে কম দামে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠন। নিজেদের দোকানে ও গ্রামে গিয়ে ঈদের দিন পর্যন্ত মাংস বিক্রি করবেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।