সিলেটের গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ-৫ আদালতের বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি মো. খালেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।