লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেল
চলাকালে টিকটকে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহতের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (১০ জুন) রাত ১০টার দিকে
লালমনিরহাটের কাকিনা-রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে দুর্ঘটনা
ঘটে।
খবরটি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি
(তদন্ত) হাবিবুর রহমান।
নিহতরা হলেন লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের
রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজিজার আলীর
ছেলে শাহা আলম (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত ১০টার
দিকে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটকের জন্য ভিডিও করতে থাকেন। এ
সময় রংপুর থেকে বুড়িমারীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজন ছিটকে পড়েন। পরে
এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান।
অপর যুবক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর
রহমান বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল রংপুর জেলা হওয়ার
কারণে মামলার বিষয়টি রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ দেখছে।










