কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫৫ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে স্নাতক (সম্মান) শেষ করা ২০১৭-১৮, ১৯ ও ২০ শিক্ষাবর্ষের ছয়টি অনুষদের ১৯টি বিভাগের এসব শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেয়া হয়।