ডাকাতি ও খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী ওরফে বড় ইউসুফকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ২০১৩ সালে বগুড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির পর চালককে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ইউসুফ আলী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।










