মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যরা। গতকাল সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নূর বয়াতির চরসংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় ১৭৫টি ইলিশ ও প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।
কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যরা।
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যরা।










