লক্ষ্মীপুরে তারেক মাহমুদ নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কিরন ও শাহীন নামে দুজনকে আটক করেছে। গতকাল বিকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বেলা ১১টার দিকে পৌরসভার জেলা মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে হামলার শিকার হন তারেক মাহমুদ।