ফরিদপুরে কুমার নদের দখল ও দূষণরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে আলীপুরের মোড়ে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘কুমার নদ দখল ও দূষণ রোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। যারা এ দখল ও দূষণের সঙ্গে জড়িত থাকবে তাদের জরিমানা নয়, জেলে দেয়া হবে। এরপর তিতুমীর বাজার ও হাজী শরিয়তউল্লাহ বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।’
কুমার নদের দখল-দূষণরোধে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
ফরিদপুরে কুমার নদের দখল ও দূষণরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।










