ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় ব্রজমোহন (বিএম) কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে। কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।