মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কোনো অশুভ শক্তি যেন এ সম্প্রীতি ও সৌহার্দ্য ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদানের চেক বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,
পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ইউএনও মো. মোশারেফ হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, জেলা পূজা পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।










