বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ২০২৫-২৬ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে প্রেসিডেন্ট পদে মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মো. মামুনুর রশীদ ও জেনারেল সেক্রেটারি পদে ইরফান উদ্দীন নির্বাচিত হয়েছেন।
৩ মার্চ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ১২ সদস্যের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানী, রাশীদ মাইমুনুল ইসলাম ও আসিফ ইকবাল মাহামুদ।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারিয়ান ইউসুফ, সিফাত-ই-আরমান, হামজা সাকিফ তাবানী ও মো. আশরাফুজ্জামান।










