ময়মনসিংহয়ের সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক ও দৈনিক বণিক বার্তার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মুহাম্মদ আলমগীর কবীরের বাসায় চুরির ঘটনা ঘটেছে।  সোমবার (২ অক্টোবর) দুপুরে ত্রিশাল পৌরসভার ৬নং ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।

বাসার সাব মারসেবল মোটর, বৈদ্যুতিক পাখা, থাই গ্লাস, বারান্দার গ্রিল, গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

স্থানীয় কাউন্সিলর আলমগীর কবীর আলম টের পেয়ে পুলিশকে খবর দেন।  পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।  এরপর স্থানীয় এক ভাঙ্গারীর দোকান থেকে বারান্দার গ্রিল উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার এস আই আনিস জানান, বাসায় কেউ না থাকায় সাব মারসেবল মোটর, বৈদ্যুতিক পাখা, থাই গ্লাস, বারান্দার গ্রিল, গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।