চাঁদপুর সদর উপজেলায় মিষ্টির দোকানে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে পরিচালিত অভিযানে শহরের মহসিন রোড এলাকায় ঢাকা মিষ্টান্ন নামে দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।