নাটোরের সিংড়ায় চুরির অপরাধে আকরাম হোসেন নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পারকোল এলাকায় এ ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।