চট্টগ্রামের চৌমুহনী এলাকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির উদ্দিন জানান, চারিয়াপাড়ায় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকে বাসার পাশে ম্যাক্স নামে একটা ফোম কারখানায় আগুন লাগে। তাদের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের উৎস ও ক্ষতি নিরূপণ করা হচ্ছে।