পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচন আজ। সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। গতকাল দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনে কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ১১ হাজার ৪৫৮ জন।

এর আগে মেয়র পদে জিয়াউল হক জুয়েল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লতিফ খান বাবুল এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ইশরাত জাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।