‘বিকশিত নারী আমি, আমার কিসের ভয়, জগৎ আমার খোলা, জয় হবে সুনিশ্চয়’ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বলিদাপাড়ার সুনিকেতন সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। সভায় বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার ৪৪ সদস্য উপস্থিত ছিলেন।