ঝিনাইদহের নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নদীতে গোসল করতে গিয়ে তারা দুজন ডুবে যায়। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারী কুঠিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিয়ান কাতলামারী কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে। কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।