বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৮ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

ডা. জাহিদ বলেন, হঠাৎ করে গভীর রাতে বুকে ব্যথা ওঠায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী উনাকে হাসপাতালে নেয়া হয়। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। যার ফলে বুকে ব্যথা তীব্র হয়ে যায়। হাসপাতালে এখন উনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কয় দিন হাসপাতালে থাকতে হতে পারে এমন প্রশ্নের জবাবে বণিক বার্তাকে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। কয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হতে পারে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

এর আগে বুকে ব্যথা নিয়ে রাত ৪টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।