রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা সব আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেনের সামনে অবস্থান নেয়। এতে ট্রেনটি প্রায় ৩০ মিনিট বিলম্বে স্টেশন থেকে ছেড়ে যায়। একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।