ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। ফলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসানুল কবীর জানান, গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে, টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা। সেতুর পশ্চিম বা সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন থেকে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা টোল আদায় করা হয়েছে। তিনি আরো জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি রোধে টাঙ্গাইল অংশে ১১টি এবং সিরাজগঞ্জ অংশে নয়টি টোল বুথ কাজ করছে।










