চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ১৬৭টি সাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে বাইসাইকেল তুলে দেন অতিথিরা। এ সময় ১৮৭ শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৯ হাজার টাকাসহ বিভিন্ন শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।