লালমনিরহাটে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী, টিউবওয়েল ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বেগম কামরুন নেছা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গতকাল সমিতির সভানেত্রী ও আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জীশান মীর্জার উদ্যোগে এসব বিতরণ করা হয়েছে। পুনাক লালমনিরহাটের সভাপতি উম্মে কুলসুম লাকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম নূপুর, কোষাধ্যক্ষ সম্পাদিকা নাফিস সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা সৈয়দা মিহির আফরোজ।