রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না দেয়ায় শ্বশুরকে সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মিজান মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মিজান ও তার দুই ছেলে দাউদ মণ্ডল ও নাজমুল মণ্ডলকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন জানান, জামাতা ও শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেয়ার কথা বলে জামাতা দাউদ মণ্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন সাইদুল প্রামাণিক। পরে জমি বুঝিয়ে দিতে না পারায় সেই টাকা ফেরত চান দাউদ। কিন্তু প্রতিশ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারায় এ নিয়ে গত ছয় বছরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একাধিকবার সালিশও করা হয়েছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সাইদুল প্রামাণিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মণ্ডল। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।