ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে পরিবর্তন দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তারা মনে করেন অনিক তালুকদারকে সভাপতির দায়িত্ব দেয়া হলে সংগঠন এগিয়ে যাবে।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সূত্রে জানা যায়, অনিক তালুকদার উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বলেন, অনিক তালুকদার পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। অনিক তালুকদার বলেন, আমি জাতির পিতার আদর্শ ধারণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের সুসংগঠিত করে যাচ্ছি।