সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে
সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি
দুমড়ে মুচড়ে যায়।
বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের
ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের
ছেলে অটোরিকশাচালক আব্দুল গফুর (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বিষয়টি
নিশ্চিত করে বলেন, বুধবার সকালে পাবনা থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে
পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত
হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশাচালক আব্দুল গফুর (৫৫) মারা যান।










