দেশবরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলায় বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আর্টক্যাম্প। বিভিন্ন জেলা থেকে আসা ৩৫ চিত্রশিল্পী এতে অংশ নেন। জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে গত ১৫ এপ্রিল থেকে মেলা শুরু হয়েছে। মেলার পর্দা নামবে ২৯ এপ্রিল। প্রতি বছরের মতো মেলার সমাপনী দিনে এবারো বরেণ্য চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক দেয়া হবে।