চাঁপাইনবাবগঞ্জের
রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ ৫
ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৩
বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ধারালো
অস্ত্র ও দুটি নৌকা
জব্দ করা হয়েছে।
শনিবার
সকালে তাদের আটক করা হয়।
এরপর যাচাই বাছাই শেষে রোববার (১৮
আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত
করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল মনির
উজ জামান।
তিনি
জানান, শনিবার সকালে ভারত থেকে ৩টি
গরু নিয়ে ৫ জন
ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে
অনুপ্রবেশ করে। এ সময় বিওপির
বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে। তাদের
কাছ থেকে দুটি ধারালো
অস্ত্র ও দুটি নৌকা
জব্দ করা হয়। আটকদের
বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায়
সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।










