রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। আজ দুপুর ১২টা পর্যন্ত হতাহতদের সর্বশেষ এ তথ্য প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর’র দেয়া তথ্য অনুযায়ী- কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচে ২৮ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।















