ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে গর্ত সৃষ্টি হয়েছে। নির্মীয়মাণ আশুগঞ্জ-আখাউড়া ফোর লেন মহাসড়কের কাজও বন্ধ রয়েছে। ওই সড়কটিও কিছু স্থানে ভেঙে গেছে। ভাঙা সড়কে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। এতে প্রায় সময় দেখা দিচ্ছে তীব্র যানজট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, সিলেট-ঢাকা, চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রতিদিনই যানজট লেগে থাকছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। এছাড়া মহাসড়কে চলাচল করছে নিষিদ্ধ থ্রি হুইলার। ফিটনেসবিহীন গাড়ি চলাচলসহ বিভিন্ন কারণে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে নিত্যদিন যানজট সৃষ্টি হচ্ছে।