জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শান্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

রোববার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর ফুটবল খেলার মাঠে শুভ বড়দিন পালন ও সপ্তাহব্যাপী খ্রিস্টীয় আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বল্লভপুর ডিনারির ডিন রেভারেন্ড মৃত্যুঞ্জয় মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।