কুড়িগ্রামে বাল্যবিবাহের হার কমাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্থানীয় সহযোগী সংস্থা আরডিএস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জিলুফা সুলতানা, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক কাশফিয়া ফিরোজ এবং আরডিআরএস বাংলাদেশের প্রশাসনিক প্রধান নজরুল গণি।

সেমিনারে জানানো হয়, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাঁচ বছরে কুড়িগ্রামে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার কমেছে ১১ শতাংশ।

অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো এবং বাল্যবিবাহমুক্ত জেলা গঠনে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়।