হত্যাসহ একাধিক মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে রংপুর নগরীর বাবুখা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে মিজুর গ্রেফতারের বিষয়টি গতকাল বিকালে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অটোচালক মানিক মিয়া হত্যা এবং ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার
হত্যাসহ একাধিক মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।










