ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় ইনকিলাব কালচারাল সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেন্টারটি পরিচালনা করতেন হাদি নিজেই। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
পোস্টে বলা হয়, এ মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে, এ আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এতে আরো বলা হয়, আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ, খুব শিগগিরই আমরা এ সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।










