যশোরে স্বল্প আয়ের পরিবারের শিশুদের শিক্ষা সহায়তা দিয়েছে আসাদ স্মৃতি ইনস্টিটিউট। গতকাল শহরের নলডাঙ্গা রোডস্থ রিপন অটোস প্রাইভেট লিমিটেড মিলনায়তনে সর্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হয়। ২০০ শিশুর হাতে রঙিন দুই জোড়া করে নতুন স্কুল ড্রেস, একটি ব্যাগ ও স্কুলে ভর্তি হওয়ার জন্য ৩ হাজার টাকা দেয়া হয়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।