টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), একই এলাকার রাকিব হোসেন (১৬) এবং চিতলিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ তিনটি থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।











