বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে হাতিভাঙ্গা পাড়া কমিউনিটি সেন্টারে উৎসব উদযাপন করে ত্রিপুরা জনগোষ্ঠী। পাহাড় থেকে জুমের নতুন ফসল উত্তোলন ও সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করা এবং প্রার্থনার মধ্য দিয়ে সবার মঙ্গল কামনায় প্রতি বছর এ নবান্ন উৎসব আয়োজন করা হয়।