কুড়িগ্রামে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মো. ইউনুস আলী।
শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
কুড়িগ্রামে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।










