রংপুরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন। তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।