চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সাঁওতাল বিদ্রোহ দিবস। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা মিশনে এলাকায় বের করা হয় শোভাযাত্রা। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি লুইস টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন গবেষক ও লেখক মিথুশিলাক মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিউস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম।