রোগীর সঙ্গে দুর্ব্যবহার, দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগ এনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল মতিন, হিসাবরক্ষক হাসানুজ্জামান ও এমএলএসএস জাফর গংকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আউটসোর্সিং ক্লিনার তুষার, সোহাগ রাঢ়ী, মো. কবির, জুলেখা, মেরি, আসমা-১, আসমা-২, মানসুরা, সাহিনুর, ফাতেমা, আঁখি, সাথী, ফিরোজা প্রমুখ।










